ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা মার্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ মার্চ) জেলা প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।এ সময় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদুল ইসলাম বিপ্লব, ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন শ্রাবণ, ট্রেজারার দেবাশ্বর চন্দ্র সিংহসহ আরও অনেকে।এছাড়া অনুষ্ঠান শেষে গেল মাসগুলোর সেরা ভলান্টিয়ার ঘোষণা করা হয়। এতে জানুয়ারি মাসে সাধারণ সদস্য সুবাইতা তাবাসসুম ও মার্চ মাসে কমিটি সদস্য পিয়াল আল মাহমুদ পাভেল সেরা ভলান্টিয়ার হয়েছেন।এ সময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার সভাপতি নির্ণয় চৌধুরী, সহ-সভাপতি আতিয়া হুমায়রা মিমি, সাধারণ সম্পাদক এস. এম. মনিরুজ্জামান মিলন সহ ভলান্টিয়ার বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার বিভিন্ন পর্যায়ের মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
