ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ ঠাকুরগাঁও।

১৭ মার্চ বুধবার সকালে জেলা পরিষদ ডাক বাংলোতে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্তিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ সমিতির সভাপতি আবু তাহের , সাধারন সম্পাদক ফখরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

Share Button