কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বরাই খেতে গিয়ে অবৈধ সেচের সংযোগ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। এ নির্মম ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা বালাতাড়ি গ্রামে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত দুই শিশু হলেন ওই গ্রামের মমিনুল ইসলামের ছেলে আল-আমিন ( ১২)ও আজিদুল ইসলামের ছেলে আলিমুল হক (৫)। নিহত দুই শিশু আপন মামাতো ফুফাত ভাই। তারা দুজনেই বালাতাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আল-আমিন পঞ্চম শ্রেণী ও আলিমুল হক প্রথম শ্রেনীর পড়েনন।
স্থানীয় নাজের আলী (৬৫),একরামুল হক (৩৭) ও নিহত দুই শিশুর নানা ছকিউদ্দিন (৬০) জানান একই গ্রামের আবুবক্কর মিয়া বাড়ী থেকে অবৈধ বিদ্যুতের সংযোগের তার মাটির নিজ জমিতে ইরিবোরো চাষাবাদ করার জন্য সেচ দিয়ে আসছিল। বুধবার ওই সংযোগের তার মাটির নিজ দিয়ে থাকা অবস্থায় ওই দুই শিশু বরাই খেয়ে ওই পথে আসার সময় মাটির নিচে বৈদ্যুতের তার অসাবধানতবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন দুই শিশু। পরে খবর পেয়ে স্বজনরা দুই শিশুকে দ্রæত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফজিলাতুননেছা বন্যা দুই শিশুকে মৃত ঘোষনা করেন
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যুর বিষয়টি থানায় জানানো হয়েছে। ঘটনাটি খুবেই দুঃখজনক।
কুড়িগ্রাম-লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল জানান অবৈধ ভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
