নয়া খবর ডেস্ক:
নাগেশ্বরীতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিডা এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই-মুভিজ প্রজেক্টের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বেরুবাড়ী আবাসনে শালমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহাকারী শিক্ষক হামিদুর রহমান, ইউপি সদস্য দেলবর হোসেন, সিএসও নেটওয়ার্ক সদস্য মোসলেম উদ্দিন ব্যাপারী, প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার সরকার প্রমুখ।
