সাংবাদিক আরিফুলকে হত্যা চেষ্টা মামলার ১ বছরে জমা হয়নি প্রতিবেদন, সংবাদকর্মীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে ভ্রাম্যমান আদালতের অভিযানের নামে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও ক্রসফায়ার দেয়ার চেষ্টার ঘটনার এক বছরে মামলার অগ্রগতি না থাকায় অসন্তোষ প্রকাশ করে দ্রæত প্রতিবেদন জমাসহ কার্যক্রম হাতে নেয়ার দাবীতে মানববন্ধন হয়েছে।

রোববার বেলা ১২টায় কুড়িগ্রামের শাপলা চত্ত¡রে মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মীসহ স্থানীয় সূধীমহল বক্তব্য রাখেন। বক্তারা বলেন আরিফুলকে হত্যাচেষ্টার জঘন্য কর্মে সে সময়ের জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ তিন ম্যাজিস্ট্রেট জড়িত থাকায় সাগর-রুনির মামলার মত এ মামলাটিও প্রভাবিত হচ্ছে। দ্রæত মামলার প্রতিবেদন জমা নিয়ে দ্রæত রায়ের ব্যবস্থা না করলে দেশব্যাপী আন্দোলন করা হবে।

গত বছরের ১৩ মার্চ মধ্যরাতে সে সময়ের আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা অভিযানের নাম করে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করে। ধরলা পড়ে নিয়ে তাকে ক্রসফায়ারের নাম করে হত্যা চেষ্টা চালানো হয়। পরে তাকে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ এনে মামলা দিয়ে জেলে দেয়া হয়। এ ঘটনায় চারজনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্থ করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। কিন্তু এক বছরেও সে মামলার প্রতিবেদন জমা হয়নি।

Share Button