নয়া খবর ডেস্ক:
বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিকাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটকের ভূমিকা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “মেয়ে শিশু বোঝা নয়, সুযোগ দিলে সম্পদ হয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং পৌরসভার আয়োজনে, আরডিআরএস বাংলাদেশ-বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট এর বাস্তবায়নে এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার বেলা ১২টায় আরডিআরএস মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নাগেশ্বরী পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বিবিএফজি প্রকল্পের ইউনিয়ন ফেসিলিটেটর গৌরাঙ্গ রায়, মমিনা খাতুন প্রমুখ।
