আসছে রমজান
আজিজুল হাকিম মন্ডল
রজব এলো সামনে শাবান,
হাত ছানি দেয় মাহে রমজান।
জাগ্রত হও হে মুসলমান,
কমাও পাপ বাড়াও সম্মান।
ফরজ ইবাদত রোজাই মহান,
মহা গ্রন্থে মহা প্রমাণ।
খোদার হাতে মহাদান,
রাখলে রোজা বাড়বে মান।
নফস্ দমন নম্রপরাণ,
পাপ মুক্ত নতুন প্রাণ।
সিয়াম সাধন শ্রেষ্ঠ ঈমান,
প্রস্তুতি লও আসছে রমজান।
ফুলবাড়ী, কুড়িগ্রাম।
