করোনার টিকা নিলেন এম এ মতিন এমপি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার উলিপুরে করোনার টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক এমএ মতিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উলিপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার।
টিকা গ্রহন শেষে অধ্যাপক এমএ মতিন এমপি বলেন, জন-সচেতনতা সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজে কোভিড-১৯ এর টিকা নিলাম। আশা করছি, এলাকার সকল মানুষ ষড়যন্ত্র কারীদের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে কোভিড-১৯ এর টিকা নিবেন।
এর মাধ্যমে আমরা উলিপুরসহ সারাদেশ থেকে করোনা মহামারী থেকে মুক্ত হতে পারবো ইন্শা আল্লাহ।উল্লেখ্য,এ উপজেলায় ২হাজার৫শত মানুষকে প্রাথমিক পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।

Share Button