গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে দোকানসহ তিনটি বসত ঘর ভস্মিভুত

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরের রঙ্গিলা বাজারে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক সংলগ্ন অগ্নিকান্ডে দোকানসহ তিনটি বসত ঘর পুড়ে গেছে।
বুধবার সকাল ৭টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনী এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তারা জানান, রঙ্গিলা বাজারের মৃত আমীর উদ্দীনের ছেলে মান্নানের ভাড়া দেওয়া সোহেলের জান্নাত এন্টার প্রাইজ ঝুটের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী তিনটি বসত ঘর ও আনসার ভিডিপিদের একটি অফিস রুম ভস্মীভূত হয়। দোকানের ঝুটসহ বসতবাড়ীর সমস্ত মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লক্ষ টাকার মত। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share Button