নাগেশ্বরীতে ক্বওমি বালিকা মাদরাসা শিক্ষা বোর্ডের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইত্তেহাদুল মাদারিসিদ দ্বীনীয়া আল-কাওমিয়া লিলবানাত (ক্বওমি বালিকা মাদরাসা শিক্ষা বোর্ড-বাংলাদেশ)-এর আত্ম প্রকাশ হয়েছে। বুধবার দুপুরে নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল কলেজ মোড় রহমানিয়া মাদ্রাসায় এ শিক্ষা বোর্ডের আত্ম প্রকাশ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইত্তেহাদুল মাদারিসিদ দ্বীনীয়া আল-কাওমিয়া লিলবানাত এর সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম ফয়েজির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ডের মহাসচিব আশফাকুর রহমান জাওহারী, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল বাসেত, কার্যকরী সদস্য ওসমান গণি, আশরাফুল ইসলাম, মঈনুল ইসলাম, নূর মোহাম্মদ, বোর্ড সদস্য মঞ্জুরুল ইসলাম, খবির উদ্দিন প্রমুখ। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share Button