আযান
আজিজুল হাকিম মণ্ডল
মুয়াজ্জিনের আযান শুনে,
কাটলো আধাঁর ঘোর,
ভোর হলো ভাই ভোর।
বাঁশ বাগানের মাথার উপর
কিঁচির মিঁচির শোর ,
ভোর হলো ভাই ভোর।
নতুন সূর্যের আলো মেখে
খুললো সবাই দোর,
ভোর হলো ভাই ভোর।
ফুল পরীরা ফুল কাননে
ফোটায় জবা ওর,
ভোর হলো ভাই ভোর।
মুক্ত পথে স্বাধীন দেশে
চলো জোর কদমে জোর,
ভোর হলো ভাই ভোর।
ফুলবাড়ী, কুড়িগ্রাম।
