স্টাফ রিপোর্টার:
মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২৬৪ ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা গৃহ ও ২ শতক জমি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আজ বেলা সাড়ে নয়টায় উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক প্রধান, অফিসার ইনচার্জ রওশন কবীর, নির্বাচন অফিসার আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
পরে বেলা সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করলে নাগেশ্বরী উপজেলার ১২টি উইনয়নের ২৬৪ ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি ও জমির মালিকানা হস্তান্তর করেন অতিথি বৃন্দ।
