কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ১৫৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আধাপাকা ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির আনুষ্ঠানিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলায় ৯টি উপজেলায় ১৫৪৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে সদর উপজেলা-২০০টি, ভূরুঙ্গামারী-২০০টি, নাগেশ^রী-২৬৪টি, ফুলবাড়ি-১৬৫টি, রাজারহাট-৭০টি, উলিপুর-২০০টি, রৌমারী-৫০টি, চিলমারী- ১০০টি, রাজিবপুর-৩০০টি ঘরের বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয় এক লক্ষ ৭১হাজার টাকা। এ হিসাবে জেলায় ঘর নির্মাণে ব্যয় হয় ২৬ কোটি ৪৮ লক্ষ ৭৯ হাজার টাকা। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,জেলা কর্মকর্তাগণসহ ইউপি চেয়ারম্যানগণ।
