চিলমারীতে পাট গুদামে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে পাট গুদামে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ বাজারের একটি পাট গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে আগুন লেগে ধোঁয়ার কুন্ডলী দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পাটের গুদামে পাটের অবশিষ্ট অংশও ছিলো বলে জানান গুদামের মালিক নজরুল।
চিলমারী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফারুক হোসেন জানান,’আমরা ১ টি ইউনিটের ৭ জন সদস্য দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
গুদাম মালিক নজরুল ইসলাম আরও জানান,গুদামে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ছিলো। এছাড়াও ঐ গুদামে বিদ্যুতের সংযোগ না থাকায় গুদামের পেছনের দিকে সিগারেটের আগুন থেকে এই আগুন লেগেছে বলে ধারণা করছেন তিনি।

Share Button