শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎেস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

লতিফুর রহমান লিংকন, স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে পৌরসভার বকশীর খামার গ্রামে মাসুদ রানার শ্বশুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান গতকাল শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন মাসুদ। সকাল থেকে পুকুর সেচে মাছ ধরার জন্য সেচের মটর দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন করীর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button