বিজয় আমার
কবি আজিজুল হাকিম মন্ডল
বিজয় আমার প্রাণের নেতা শেখ মুজিবের চাওয়া,
বিজয় আমার বীর বাঙালির সংগ্রাম করে পাওয়া।
বিজয় আমার মুক্তি সেনার ত্যাগের বিনিময়,
বিজয় আমার ফিরে আসা সবুজ শ্যামল গাঁয়।
বিজয় আমার রক্তে ভরা পদ্মা মেঘনার ঢেউ,
বিজয় আমার লাল টুক টুক শাড়ি পড়া বউ।
বিজয় আমার মায়ের আঁচল রক্তে রাঙ্গানো ,
বিজয় আমার বোনের ইজ্জত কত স্মৃতি জড়ানো ।
বিজয় আমার পূণ চন্দ্র মায়ের ভালোবাসা,
বিজয় আমার দেশের মাটি পুরায় সকল আশা।
বিজয় আমার পাহাড় পর্বত সফল যুদ্ধ ঘাটি,
বিজয় আমার বঙ্গ সাগড় নদী নালা মাটি।
বিজয় আমার রাখাল ছেলের সকাল বেলার বাঁশি,
বিজয় আমার দাদী মায়ের স্নেহ মাখা হাসি।
বিজয় আমার সকাল সাঁঝে হাসে রবি-শষি,
বিজয় আমার দামাল ছেলের যুদ্ধ জয়ের খুশি।
