ফুলবাড়ীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে অতি দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর ২০২০) বিকাল ৪ টায় উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের নন্দিরকুুুুটি গ্রামের ২৫০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ব্র্যাকের আল্ট্রা-পুওর-গ্র্যাজুয়েশন প্রোগ্রাম (ইউপিজি) ফুলবাড়ী কুড়িগ্রাম শাখার সার্বিক সহযোগিতা ও বিশিষ্ট সমাজ সেবক সোহেল রানা মিলনের ব্যাক্তিগত উদ্যোগে নন্দিরকুুুুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে নন্দিরকুুুুটি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক নজির হোসেন।

এসময় ব্র্যাক আল্ট্রা-পুওর-গ্র্যাজুয়েশন প্রোগাম (ইউপিজি) কুড়িগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক দীপক চন্দ্র সরকার, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (পল্ট্রী লাইভ স্টোক) ছামছুল ওলামা, ফুলবাড়ী কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের, প্রোগাম অর্গানাইজার নুরুজ্জামান সরকার, মমিনুর ইসলাম, মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলী, নন্দিরকুুুুটি গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button