নয়া খবর ডেস্কঃ
জামালপুরে সাত উপজেলায় বরো ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করেছে কৃষকেরা।
গোলা ভরা ধান আর ক্ষেত ভরা সোনালি ফসলের জেলা জামালপুর । চলতি মৌসুমে শুরু হলো বরো ধান কাটার উৎসব ।
জামালপুরের,জামালপুর সদর উপজেলা,মাদারগঞ্জ উপজেলা,সরিষাবাড়ী উপজেলা,মেলান্দহ উপজেলা, ইসলামপুর উপজেলা,বকশীগঞ্জ উপজেলা,দেওয়ানগঞ্জ উপজেলা।
উপজেলা ও গ্রাম এলাকায় কৃষকেরা এখন ব্যাস্তু সময় পার করছে বরো ধান কাটা নিয়ে। কৃষক নওশের আলী সহ কয়েক গ্রামের কৃষক জানান এবার আকাশের অবস্তা ভালো না থাকায়, একটু আগে ভাগে ধান কাটা শুরু করেছি।
তিনি আরো বলেন,এবার ধানের দাম নিয়ে চিন্তিত আমরা।সরেজমিনে ঘুরে ঘুরে কয়েকজন চাষীর সাথে কথা বলে জানা গেলো,এই মৌসুমে গতবারের তুলনায় অধিক ফলন হয়েছে। তাই এবার সন্তুষ্ট চাষিরা।
