কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট বাজারে মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ নভেম্বর) করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এরাতে সরকারি স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিমের নেতৃত্বে ১৮ জনকে ১শ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে রাজারহাট থানার এসআই অনিল চন্দ্র, শাহাদাতসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এসময়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম।
