মোঃ মাসুদ রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী জাহানুর সহ ওয়ারেন্টভূত ও নিয়মিত মামলার আসামী ৫জনকে ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর নির্দেশে ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গত ২৯ অক্টোবর রাতে ৫জন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- তাজউদ্দিন, নাজমুল হোসেন, লোকমান হোসেন ও তোফাজ্জল হোসেন। এ বিষয় ডিমলা থানা ওসি সিরাজুল ইসলাম বলেন- আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলার আসামী হওয়ায় তাদেরকে গ্রেফতার করে ৩০ অক্টোবর সোমবার দুপুরে নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
