কুড়িগ্রামে মাক্স না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

নয়া খবর ডেস্ক:

করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে প্রতিরোধ মূলক সর্তকতায় জনসাধারনের মাক্স পড়ার উপর বিশেষ নজরদারি শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। নো মাক্স নো এট্রি এর কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দুপুর ১২ টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে পথচারী সহ বিভিন্ন যানবাহনে জনসাধারনের মুখে মাক্স আছে কিনা তা তদারকি করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট, এনডিসি হাসিবুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এ সময় মাক্স না পড়ার জন্য ১৫ জনের কাছে জরিমানা আদায় সহ পথচারীদের মাক্স পরিয়ে দেয়া হয়। এ ছাড়া নাম্বার প্লেট বিহীন পুলিশ লোগো ব্যবহারকৃত ১টি মটরসাইকেল জব্দ করা হয়।

Share Button