মহেশপুরে বিজিবির হাতে আটক ১৪

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে ১৪ জনকে আটক করে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার দুপুরের মহেশপুর উপজেলার খোষালপুর ও জীবননগরের বৃত্তিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বড়বাদুরিয়া গ্রামের মনোয়ার হোসেন (৩২), মাদারীপুরের রাজৈর উপজেলার প্রবাশ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২৪), কালকিনী উপজেলার এনায়েতপুর গ্রামের বিরাট মন্ডলের ছেলে শ্রী বিনয় মন্ডল (৪৮), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামের সৈয়দ আলীর খার ছেলে মোঃ আলী আকবর (৪৮), তার স্ত্রী মোছাঃ মাসুমা বেগম (৪২), একই উপজেলার বাসানদল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মুন্না চাপরাশি (২২), তার স্ত্রী হেনা খাতুন (১৯), সন্তান মাসুম চাপরাশি (২), বাপ্পি চাপরাশির স্ত্রী মোছাঃ নাজমা বেগম (২৬), তাদের শিশু সস্তান মোছাঃ মারিয়া (৪) ও মোছাঃ সুমাইয়া (১০ মাস) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইলাখী গ্রামের ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), স্ত্রী সুমানা আক্তার (২৪) তাদের দুই মাসের সন্তান জিয়া আক্তার।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, আটককৃতরা অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর ও পাশ্ববর্তী জীবননগর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

Share Button