মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
এলাকার নিরিহ খেটে খাওয়া মানুষদের নামে আদলতে ষড়যন্ত্র মুলক চাঁদাবাজির মামলার প্রতিবাদে এলাকাবাসী গত শুক্রবার বিকালে মহেশপুরের পান্তাপাড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে পান্তাপাড়া বাজারের মোড়ে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় পান্তাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলাউদ্দীন মিয়া বলেন,আমার সাথে একই এলাকার আবু বক্কর মিয়ার সাথে জমি-জমা নিয়ে আদালতে মামলা হয়েছে। তারা আদালতের মামলায় হেরে গিয়ে আবু বক্কর মিয়ার ছেলে এ্যাডঃ আল আমীন পারভেজ আমাদের নামে এই ষড়যন্ত্র মুলক চাঁদাবাজির মামলাটি করেছেন।
প্রতিবাদ সভায় ঘুগরী গ্রামের সিরাজুল ইসলাম বলেন, আমরা অসহাই হওয়ার কারনেই আমাদেরকে শায়েস্তা করার জন্যই এই ষড়যন্ত্র মুলক মামলাটি করেছেন। তারা আমাদেরকে শুধুই হয়রানি করে চলেছে। আল্লাহ এক জন আছেন। তিনি সব কিছুই দেখছেন।
এ্যাডঃ আল আমীন পারভেজ জানান, আমি আদালতে কোন ষড়যন্ত্র মুলক মামলা করিনি। আমার কাছে প্রমান আছে তাই মামলা করেছে।
