রমজান উপলক্ষে রংপুর সিটি বাজারে বিভিন্ন পণ্য মনিটরিং

রংপুর প্রতিনিধি:

অাসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে রংপুর সিটি বাজারে ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যের মূল্য ও মেয়াদ মনিটরিং করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় সিটি বাজার পরিদর্শন করেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শুকরিয়া পারভীন, রংপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন, রংপুর জেলা সেনেটারী ইন্সপেক্টর মাহবুবার রহমান। তারা সিটি বাজারের মুরগী, গরু ও খাশীর মাংসের দোকান, মাছের দোকান, বিভিন্ন ফলের দোকান, খেজুর, লাচ্ছা সেমাই সহ বিভিন্ন পণ্যের মূল্য ও মেয়াদ চেক করেন। এ সময় এডিএম শুকরিয়া পারভীন সকল ব্যাবসায়ীদের উদ্যেশ্যে বলেন, জনগনের স্বাস্থ্য রক্ষায় বাজারে কোন ধরণের ভেজাল, ডেথ স্পেয়ার পন্য, খোলা লাচ্ছা সেমাই, নিম্ন মানের পণ্য বিক্রয় করা যাবেনা। পহেলা মে থেকে রংপুরের সকল বাজারে বিশেষ অভিযান চলবে। কোন ধরনের নিম্ন মানের পণ্য ধরা পরলে সাথে সাথে জরিমানা সহ শাস্তির ব্যাবস্থা নেওয়া হবে।

Share Button