স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গরীব ও অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্তর্ভুক্ত পল্লী উন্নয়ন বগুড়া কর্তৃক বাস্তবায়িত কুড়িগ্রাম-জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল রামখানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সন্তোষপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র ২৭০টি পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক ডা. শেখ মেহেদী মোহাম্মদ, প্রকল্প সংযুক্ত কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম, উপ-পরিচালক শেখ শাহরিয়ার মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, রামখানা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সরকার, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু প্রমুখ।
