মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, মানুষকে সেবা দিতেই আপনারা এসেছেন। আপনাদের কাছ থেকে আমার এলাকার মানুষ যেন সু-চিকিৎসা নিয়েই হাঁসতে হাঁসতে বাড়ী ফিরতে পারে। আপনারা কোন রোগী বা তার পরিবারের কোন সদস্যের সাথে দূরব্যবহার করবেননা। আমি আমার এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সটি মডেল হিসেবে গেখতে চাই। গতকাল সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আনঞ্জুমানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দীন আহাম্মেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ আকবার নেওয়াজ প্রমুখ।
