নাগেশ্বরী পৌরসভাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভাকে প্রাথমিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। “কন্যা শিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়” এই ¯েøাগান নিয়ে নাগেশ্বরী পৌরসভার আয়োজনে ও বাস্তবায়নে, আরডিআরএস বাংলাদেশ-বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় ২৮ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মিলনায়তনে মিলিত হয়। পৌর মেয়র আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার, মো. লুৎফর রহমান, আরডিআরএস বাংলাদেশ-বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-বিবিএফজি প্রকল্পের এম এন্ড ই স্পেশালিষ্ট নুরুল ইসলাম চৌধুরী, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মমিনুল ইসলাম ভোলা, যুব ফোরামের সভাপতি নারজিনা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কাজী, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধিসহ সকল স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপসস্থিত সকলে বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন।

Share Button