অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধরার সকাল ১১ টায় হাটিকুমরুল নবরত্ন মন্দির মাঠপ্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাবু শংকর কুমার রায়ের সঞ্চালনায়সলঙ্গা থানা শাখার আহবায়ক গজেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বাবু শুকুমার চন্দ্র দাস,নির্বাহী সদস্য এডভোকেট রঞ্জিত কুমার মন্ডল স্বপন, জীবন চন্দ্র দাস,বাবু ফনি ভূষন পোদ্দার প্রমুখ।
সম্মেলন শেষে মৃত্যঞ্জয় দমকে সভাপতি ও পলক দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
