কালীগঞ্জে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ

লালমনিরহাটের কালীগঞ্জে সামসুজ্জামান স্বপন,সাইফুল ইসলাম, ও খাইরুল ইসলাম বাবু আয়োজিত শেখ কামাল ফুটবল টুর্নামেন্টে ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮ টায় বালাপাড়া হঠাৎ মার্কেট মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশগ্রহন করেন, চাপারহাট স্পোর্টিং ক্লাব, বনাম বালাপাড়া স্পোর্টিং ক্লাব। খেলায় চ্যাম্পিয়ন হয়, চাপারহাট স্পোর্টিং ক্লাব ও রানারআপ হয়, বালাপাড়া স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে উঃ বালাপাড়া এলাকার রফিকুল ইসলাম অামিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল হোসেন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে-জামাল হোসেন খোকন বলেন,যুব সমাজকে মাদক হতে বিরত থাকতে হবে, খেলার জগতে থাকি মাদক কে না বলি।বর্তমান সমাজের ছেলেরা ক্রিড়া থেকে বিরত রয়েছে। তাদের লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন খেলা-ধুলার আয়োজন করতে হবে। খেলা ধুলা মন ভালো রাখে। এই ধরনের খেলার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পাটগ্রাম সরকারি কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, বাংলাদেশ অাওয়ামী লীগ, চন্দ্রপুর ইউনিয়ন শাখার
সহ-সভাপতি বাবু দুলাল চন্দ্র সাহা,বাংলাদেশ অাওয়ামীলীগ, চন্দ্রপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক,বাবু ডাঃ নারায়ণ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ অাওয়ামী সেচ্ছাসেবকলীগ কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ অাহমেদ বিপ্লব, আঃ গফুর মাষ্টার , বাবু সুধন চন্দ্র দেবনাথ,
চন্দ্রপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম,
উত্তর বালাপাড়া এলাকার সমাজ সেবক শাহাব অালী রানা,উত্তর বালাপাড়া ৬ নং ওয়ার্ড অাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাবু মহাদেব চন্দ্র রায়, শফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলার লোকমান হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, চাপারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অামিনুল ইসলাম তপু,ও ওসমান গণি।
টুর্নামেন্টের ফাইনাল খেলাটি রাত্রিকালীন অনুষ্ঠিত হওয়ার পরও জেলার বিভিন্ন উপজেলা থেকে খেলা দেখতে আসেন হাজারো দর্শক।

Share Button