রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ১০ ইউনিটের কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলী আহম্মেদ সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহ সাধারণ সম্পাদক শাহারিয়া আয়নালের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান মাহবুব। সভা আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহ সাধারণ সম্পাদক শিপলু জাহানসহ তথ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক নেতা সাজ্জাদ হোসেন চিতশী, আল আমীন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মমিন, টুকু, আরিফ মিয়া, সালাম, নজরুল, আল আমীন সহ স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মী বিন্দু । এই সময় বক্তারা বলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান মাহবুব ভাইয়ের নেতৃত্বে আমরা অতীতে ও সকল আন্দোলন সংগ্রামে ছিলাম আছি থাকবো।

Share Button