অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের পৌর এলাকার রামগাঁতীতে সদ্য বিবাহিত তাহমিনা খাতুন মীম নামের এক নববধূ তাঁর স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে বটি দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করেছে। বর্তমান স্বামী আবু হানিফের অবস্থা মরনাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে তার অবস্থা অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আবু হানিফ চর রায়পুর পূর্ব পাড়া মহল্লার মোঃ সোহরাব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার হানিফের সঙ্গে চক কোবদাসপাড়া মহল্লার মানিক হোসেন ও বেলার মেয়ে তাহমিনার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় সোমবার রাতে নববধূ তাহমিনা পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। পরে হাত পা বেঁধে বটি দা দিয়ে তাকে কুপিয়ে মারাত্বক আহত করে।
তার মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে ও কেটে নেওয়া হয়েছে হাতের আঙুল। এ ঘটনা পরিবারের লোকজন টের পেয়ে হানিফকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ নববধূ তাহমিনাকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আটক করেন। তবে এখন পর্যন্ত এ ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, পূর্ববর্তী প্রেমের কারণে এ ঘটনা ঘটাতে পারে।
এমন ঘটনা যেন আর হয় তাই নববধু তাহমিনার শাস্তি দাবী করেন। এদিকে মেয়ের গ্রামের বাড়ির স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, মানিক হোসেন ও বেলা দম্পতি ইতিপুর্বে বিভিন্ন অসমাজিক কাজ থেকে শুরু করে সমাজের নানা অপকর্ম করে আসছে।
এ ব্যাপারে মামলার দায়ের করা প্রস্তুতি চলছে ।
