নাগেশ্বরীতে গার্লস টেকওভার আরজু মনি

স্টাফ রিপোর্টার:

নাগেশ্বরীতে গার্লস টেকওভারে আধা ঘন্টার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেন এন.সি.টি.এফ শিশু গবেষক আরজু মনি। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন তাকে তার আসন ছেড়ে দিয়ে অন্য একটি চেয়ারে বসে থাকেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিডা এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই-মুভিজ প্রজেক্ট প্রতিকী এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী, প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার সরকার প্রমুখ।

Share Button