প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল ১৮/১০/২০২০ ইং তারিখে “রৌমারীতে হত্যা মামলার বাদিকে রাতভর নির্যাতন” শীর্ষক শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল “প্রথম পোষ্ট” এ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত সেলিম মিয়া, হাসান, সবুজ মিয়ার দৃষ্টিগোচর হয়। সেলিম মিয়া, হাসান, সবুজ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সেলিম মিয়া এক বিবৃতি জানান, অনলাইন নিউজ পোর্টাল প্রথম পোষ্টসহ কয়েকটি পত্রিকা ও অনলাইনে যে সংবাদে প্রকাশিত হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকাশিত সংবাদে উল্লেখিত স্থানে আমাদের নাম ব্যবহার করে যে সংবাদ প্রকাশ করেন তা মিথ্যা। উক্ত সংবাদে’র সংবাদ প্রতিনিধি আমাদের কোন বক্তব্য নেননি। মনগড়াভাবে মিথ্যা অভিযোগ দিয়ে ওই সংবাদ প্রতিনিধি সংবাদ প্রকাশ করেন। সরেজিমন না করে ও কারো বক্তব্য না নিয়ে সংবাদ প্রতিনিধি মিথ্যা অভিযোগের আলোকে আমাদের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হয়। এসব মিথ্যা অভিযোগ ও প্রকৃত ঘটনা না জেনে সংবাদ প্রকাশ করা ঠিক নয় বলে দাবি করেন সেলিম মিয়া, হাসান ও সবুজ মিয়া।
সেলিম, হাসান, সবুজ ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, গত শনিবার (১৭ অক্টোবর) উল্লেখ করে এক ব্যক্তিকে রাতভর নির্যাতন করা করার কথা দাবি করেন শেখ ফরিদ। অতচ ওইদিন শনিবার রাত আনুমানিক ৮ থেকে রাত ২ টা পর্যন্ত দাঁতভাঙ্গা বাজারের আর্মি মার্কেটে এক স্থানীয় সালিশিতে উপস্থিত ছিলেন শেখ ফরিদ। যার ¯^াক্ষী, আব্দুস সালাম, আইয়ুব হোসেন, মিঠু মিয়া, আশরাফুল ইসলাম লাল, মাহুবুর রহমান, মামুনসহ অনেকেই।
কিন্তু অনলাইন প্রথম পোষ্ট-এ সংবাদ প্রকাশিত হয় যে, শনিবার (১৭ অক্টোবর) রাতে শেখ ফরিদকে কে বা কাহারা তুলে নিয়ে রাতভর নির্যাতন করা হয়। সেই ঘটনার সঙ্গে আমাদেরকে জরিয়ে বা উল্টো ফাঁসানোর জন্য স্থানীয় প্রথম পোষ্ট নামক অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিককে ও রৌমারী থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।
লিখিত বিবৃতিতে আরো উল্লেখ করেন সেলিম, হাসান, সবুজ জানান, ওই দিন শনিবার (১৭ অক্টোবর) আমাদের দাঁতভাঙ্গা বাজারে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজে ছিলাম। অতচ মিথ্যাভাবে অনলাইন নিউজ পোর্টাল প্রথম পোষ্টের সাংবাদিক এর নিকট ও রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই মিথ্যা, বানোয়াট অভিযোগের ভিত্তিতে আমাদেরকে শেখ ফরিদ এর পিতার হত্যা মামলায় ফাঁসানোর জন্যই একটি কুচক্রিমহলের নির্দেশে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল প্রথম পোষ্ট ও রৌমারী থানায় আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
