স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের হাজিরহাটে তিন শিশুর বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন শিশুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রোববার (২৮ এপ্রিল) দুপুরে ধর্ষিত শিশুর মা রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ধর্ষণের অভিযোগে তিন শিশুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান। তিনি জানান, নগরীর হাজিরহাট পূর্ব গোয়ালু এলাকায় গত ২৫ এপ্রিল পাঁচ বছরের এক কন্যা শিশুকে একই এলাকার বারো তের বছরের তিন ছেলে শিশু মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ধর্ষিতার মা। আমরা অভিযোগ পাওয়া পর সন্ধ্যায়
জিজ্ঞাসাবাদের তিনজনকে আটক করি। আটককৃতরা হলো, শিশু ফজলে রাব্বী হৃদয়, (১২) ,জামিল হোসেন (১২), সিহাব (১১)। জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ওসি মোস্তাফিজার রহমান।
