ডিমলায় আর্ন্তাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

মো. মাসুদ রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

সারা দেশের সাথে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এবারে এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩-অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স লিডার আবুল কাশেম দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন চন্দ্র রায়, আমার বাড়ি-আমার খামারের সমন্বয়কারী ইমরুল কায়েস রুমি, পল্লীশ্রী রি-কল প্রকল্প-২০২১ উপজেলা সমন্বয়কারী বাবু পুরান চন্দ্র রায় প্রমুখ। বক্তারা বলেন দুর্যোগ এখন বিশ্বব্যাপী করোনাভাইরাস দুর্যোগে বিশ্ব কাঁপছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগতো আছেই, সব দুর্যোগকে মোকাবেলা করেই বাঁচতে হবে বিশ্ববাসী তথা ডিমলাবাসীকে। তাই আসুন যে কোন দুর্যোগ মোকাবেলা করতে আমরা সকলেই সব সময় সজাগ থাকি। দুর্যোগের কারণে আর্থিক ও শারীরিক ক্ষতি প্রশমনের পাশাপাশি সরকার ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য কর্মসূচিও সরকার বাস্তবায়ন করছে।

Share Button