রমজান আলী রনি,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার অন্তর্গত ইমামনগের বাসিন্দা মোঃইস্রাফিল হোসেন(২১) ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।গত রোরবার বিকেল ৫টার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।তার অবস্থা আশঙ্কাজনক! তার শরীরের ৮০শতাংশ জায়গা গরম পানির ঝটকা লেগে ঝলসে গেছে। রোগীর পরিবার জানান, রোববার ঢাকার আদিব গার্মেন্টস এণ্ড টেক্সটাইল কারখানায় কাজ করতে গিয়ে গরম পানির ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে কারখানার শ্রমিক ইস্রাফিলের শরীরে এসে পড়ে।তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তার অবস্থা এখন আশঙ্কাজনক।মৃত্যুর সঙ্গে দিনরাত্রি লড়াই করছেন তিনি।তাকে উন্নত চিকিৎসা না দেওয়া গেলে তার জীবন বিপন্ন হয়ে যেতে পারে।তার পরিবার চান, তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হোক।
