কচাকাটায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের কচাকাটায় পানিতে ডুবে ৬ বছর বয়সী ২ শিশুর মৃত্যু হয়েছে। সমবয়সী ওই দুই শিশু জেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়ার নায় বিশ্বাসের ছেলে নুকুল বিশ্বাস ও পচারু বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস।

স্বজনরা জানায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সকলের অগোচরে ২ শিশু বাড়ির পাশের সুবলপাড় ছড়ায় গোসল করতে নামলে গভীর পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পানিতে খুজতে থাকে স্বজনরা। খোঁজাখুঁজির দীর্ঘ আড়াই ঘণ্টা পর দু’জনের মরদেহ পানি থেকে উদ্ধার করেন তারা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কচাকাটা থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

Share Button