ফুলবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: `

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান, স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন ফেসিলেটেটর হেলেনা খাতুন প্রমূখ।

Share Button