মহেশপুরের কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা গতকাল বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামানের সভাপতিত্বে দীর্ঘদিন পর হলেও বিশেষ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ নিজাম উদ্দীন আহম্মেদ, প্রচার সম্পাদক মুক্তার হোসেন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুণ অর রশিদ, কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাহ উদ্দীন আহম্মেদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ শরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এম,এ আসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী আতিয়ার রহমান, যুগ্ম আহŸায়ক ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক সাহেব মেহবুব রঞ্জু, যুগ্ম আহŸায়ক আশিকুর রহমান, আসহাবুল আরাফ শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ।

Share Button