উলিপুরে পুকুরের পানিতে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে পড়ে শাওন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামের শেখ সাহেবের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্ব) বিকেলে বাড়ির পাশে পুকুর থেকে শাওনকে উদ্ধার করা হয়।

স্বজনরা জানায়, মঙ্গলবার বিকেলে শেখ সাহেবের দেড় বছর বয়সী পুত্র শাওন হামাগুড়ি দিয়ে খেলার সময় সবার অজান্তে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষনা করেন।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. তাহমিনা আক্তার তানিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button