শফিকুল ইসলাম শফি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ সেপ্টেম্বর শনিবার দুপরে ফুলাবাড়ী কলেজের অধ্যক্ষ রিজুর সভাপতিত্বে কলেজ হলরুমে শিল্পী সমিতি কমিটি গঠন করা হয়। এসময় গীতিকার তৌহীদুল ইসলামকে আহবায়ক ও কন্ঠশিল্পী পলাশ, ভান্ডারী আশরাফুল আলম, কবি সাহিত্যিক ও সংস্কৃতিক কর্মী হাবিব ও সুনিলকে যুগ্ন আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সংগীত শিল্পী ও সংগঠক কাজল, সাংবাদিক আজিজ ফুলবাড়ী, নাগেশ্বরী শিল্পী সমিতির আহবায়ক ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক , বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব অনন্তকুমার দেব, কালচারাল অফিসার, রাজারহাট শিল্পী সমিতির যুগ্ন আহবায়ক মৃনাল কান্তি রায়, কন্ঠ শিল্পী আজাদ, ভাওয়াইয়া শিল্পী ও জয়যাত্রা টিভির নাগেশ্বরী প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, আবু হানিফ, পুর্নচন্দ্র কর্মকার, মাসুদ রানা প্যাডিস, কন্ঠশিল্পী ডলি, সংস্কৃতিক কর্মী মৌমীতা মজুমদার বুবলী, মিয়াপাড়া সপ্রাবির প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ উপজেলার সাংস্কৃতিক কর্মীবৃন্ধ।
