সিরাজগঞ্জের কান্দাপাড়া থেকে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

রবিবার ২০ সেপ্টেম্বর বিকাল ৫.৪০ ঘটিকায় সময় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ৯ং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামস্থ মোল্লার শালবাগানে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২০০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা , ২টি মোবাইল, ২টি সিম,এবং নগদ ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার সদর থানার কান্দাপাড়া গ্রামের জহুরুল প্রামানিক এর ছেলে ইমরান প্রামানিক (৩০) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার, সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Button