ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে মটর সাইকেল র্দুঘটনায় কোটচাঁদপুর সরকারী ডিগ্রী কলেজ ছাত্রী আসমা খাতুন (২০) ও নিজ বাইসাইকেল থেকে পরে লুচু মিয়া (৫৫) নামের দু’জন নিহত হয়েছে।
এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের লুচু মিয়া বাইসাইকেল যোগে বাজার থেকে বাড়ী ফেরার সময় সন্ধ্যার দিকে সস্তার বাজারের পাশে নিজের বাইসাইকেল থেকে পরে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়।
অপর দিকে একই ইউনিয়নের নোয়ানীপাড়ার পাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে কোটচাঁদপুর সরকারী ডিগ্রী কলেজ ছাত্রী আসমা খাতুন গত শুক্রবার দুপুরে নিজ ভায়ের মটর সাইকেল যোগে মহেশপুর থেকে বাড়ী ফেরার সময় সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে গলাই ওড়না জরিয়ে রাস্তায় পরে গুরুতর ভাবে আহত হয়। পরে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আসমা খাতুনের অবস্থার অবনতি হলে ও পরে যশোর জেনারেল হাসপালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় রাত ৯টার দিকে তার করুন মৃত্যু হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান থানার এস আই আব্দুল জলিল।
