ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পূর্ব পাশের এপ্রোচ রোড ১৫০ ফুট উত্তরে সরানোর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গণাইরকুটি গ্রামের এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রায় ২ শতাধিক নারী ও পুরুষ অংশ করে। এসময় প্রস্তাবিত স্থান থেকে ১৫০ ফুট উত্তরদিকে এপ্রোচ রোড সরানোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, জহুরুল হক প্রমুখ। তারা জানায় উত্তর পাশে খাস জমি বাদ দিয়ে প্রস্তাবিত স্থান দিয়ে এপ্রোচ রোড হলে প্রায় দেড় শতাধিক পরিবার ভ‚মি ও গৃহহীন হয়ে পড়বে এবং প্রায় ৫টি পারিবারিক কবরস্থান ধ্বংস হবে।
উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগ দুধকুমর নদের উপর ৬৪৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করছে। সেতুর পূর্ব পাশে ব্রীজ থেকে ৮২০ মিটার দীর্ঘ এপ্রোচ রোড নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়।
