কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ চালক সবুজ মিয়া (১৯) কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটক ট্রাক চালক রাজশাহী জেলার শ্যাম্পুর ও দুর্গাপুর এলাকার আকবর আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানান,শনিবার(১৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কদমতলা এলাকা দিয়ে ট্রাক যোগে গাঁজার একটি বড় চালান ঢাকায় যাবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদমতলা এলাকায় বিভিন্ন জায়গায় ওৎঁপেতে থাকে পুলিশ।
পরে ভোর রাতের দিকে ট্রাকটি কদমতলা এলাকায় এসে পৌঁছালে ফুলবাড়ী থানার পুলিশ ট্রাকের চারিদিকে অবস্থান নেন। পরে চালক ট্রাকটি থামালে পুলিশ প্রথমে ট্রাকের চালককে আটক করে ট্রাকটি তল্লাশী করলে পেছনের কর্ভারে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৬ কেজি গাঁজা জব্দ করেন। ট্রাকটি রাতেই থানায় নিয়ে আসা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সারওয়ার পারভেজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ট্রাক চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
