ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার পাশে স্তুপ হয়ে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করে প্রশংসায় ভাসছে ভূরুঙ্গামারী ফাউন্ডেশন নামের স্বেচ্ছা সেবী একটি সংগঠনের সাথে জড়িত তরুণরা। ‘পরিষ্কার ভূরুঙ্গামারী, নিরাপদ ভূরুঙ্গামারী’ স্লোগানকে সামনে রেখে সড়কের উপর ও তার আশপাশে স্তুপাকারে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার ও অপসারণ করে একটি পরিস্কার পরিচ্ছন্ন ভূরুঙ্গামারী উপহার দেওয়ার ঘোষনা দেয় ভূরুঙ্গামারী ফাউন্ডেশন নামের স্বেচ্ছে সেবী একটি সংগঠনের একদল তরুণ। ১৮সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসা ও নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানগামী রাস্তার (পুরাতন থানা পাড়া এলাকায়) উপর জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করে ওই তরুণরা। তাদের এমন কার্যক্রমে এলাকার সুধিমহল, রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসন সহ সর্বমহলে আলোড়ন চলছে। সকলে তাদের প্রশংসা করছেন, বিভিন্ন জন অভিনন্দন জানিয়ে প্রশংসা করছেন সামাজীক যোগাযোগ মাধ্যমে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে পুরো উপজেলা জুড়ে এরূপ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
পরিবেশ বান্ধব ভূরুঙ্গামারী তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ ও সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বপ্নবাজ তরুণরা।
