উল্লাপাড়ায় ভাম্যমান আদালতে ১০ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাব -১২

অভিজিৎ কুমার দাস,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বুধবার ১৬ সেপ্টেম্বর ১২ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায় এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকনের মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার সহকারী পরিচালক মোঃ মাসুদ আহম্মেদ (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) ১০ জন ব্যাবসায়ীকে
সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন৷

Share Button