মনসুর আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে খাজিদা আক্তার (৪৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের নাসিরুল ইসলামের স্ত্রী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় রান্নাঘরের চালার সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
