মহেশপুরে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নিয়ে কটুক্তি করায় প্রতিবাদ সভা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম রেজাকে নিয়ে একটি টিভি চ্যানেলে কটুক্তিসহ চাঁদাবাজ আখ্যায়িত দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে মহেশপুর অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম চঞ্চল।

আওয়ামীলীগের জরুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম তরফদার,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,উপজেলা আওয়ামীলীগ নেতা রায়হান উদ্দীন বেগ,কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল ইসলাম,যুগ্ন সম্পাদক আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল প্রমুখ।

উপজেলা আওয়ামলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান,কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে দন্ধের কারনে আজ বসা হয়েছিলো। আর আগামী ২৯ সেপ্টেন্বর কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষনা করা হয়েছে।

Share Button