নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা সরঞ্জামাদী হস্তান্তর

শফিকুল ইসলাম শফি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মনোনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার জীবনের পক্ষ থেকে ৯ সেপ্টেম্বর বুধবার সকালে করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারী মোকাবেলায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা সরঞ্জামাদী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান মোস্তফা জামান, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, যুগ্ন আহবায়ক মমিনু রহমান, জীবনের বাবা আকবর আলী, টিএসও ডা.আবুবক্কর সিদ্দিক, নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক লিটন চৌধুরী, যুবলীগের সভাপতি রওশন আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মনজু, কমিশনার মমিনুল ইসলাম ভোলা প্রমুখ।

Share Button